শুক্রবার, ১০:৪২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পুতিনকে বন্দী হিসেবে দেখতে চান ইউলিয়া নাভালনায়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

রাশিয়ার সাবেক বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া যুক্তরাজ্যের এক সংবাদপত্রকে বলেছেন, তিনি ভ্লাদিমির পুতিনকে একদিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নয়, একজন সাধারণ বন্দী হিসেবে দেখতে চান।

পুতিনের শীর্ষ রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনায়ার স্বামী আলেক্সি নাভালনি ফেব্রুয়ারিতে আর্কটিকের একটি কারাগারে মারা যান। তিনি তার স্বামীর কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তিনি তা করতে রাশিয়ায় ফিরবেন না বলে জানান।

দ্য সানডে টাইমসের সাথে এক বিস্তারিত সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী নাভালনায়া বলেন, তিনি নাভালনির সাথে রাশিয়ার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব দেয়ার বিষয়ে কখনো খোলামেলা আলোচনা করেননি।

আগামী ২২ অক্টোবর তার স্বামীর মরণোত্তর স্মৃতিকথা প্রকাশিত হওয়ার কয়েক দিন আগে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি সংবাদপত্রটিকে বলেন, ‘আমি মনে করি তিনি আমাকে এই রাজনৈতিক বিপজ্জনক বিষয়গুলো থেকে দূরে রাখতে চাইতেন। তবে, আপনারা বুঝতে পেরেছেন যে আর কোনো বিকল্প নেই। অবশ্যই আপনারা চুপ করে থাকতে পারেন, কিন্তু আমি তা পারি না। আমি কখনই হাল ছাড়ব না।’

বেশ কয়েক বছর ধরে জার্মানিতে অবস্থান করছেন নাভালনায়া। তিনি বলেন, যতক্ষণ না তিনি জানতে পারছেন, তিনি আলেক্সির মতো বিমানবন্দরে বন্দী হবেন না ততক্ষণ তিনি রাশিয়ায় ফিরবেন না। তবে কখন সেটি সম্ভব হতে পারে তা কেউ জানে না।

রাশিয়া জুলাইয়ে তাকে ‘সন্ত্রাসী’ ও ‘চরমপন্থী’ তালিকাভুক্ত করেছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে।

পুতিনের প্রতি তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নাভালনায়া জোর দিয়ে বলেন, তিনি এই রাশিয়ান নেতাকে ঘৃণা করেন না, তবে তাকে তার স্বামীর মতো বন্দী হিসেবে দেখতে চান।
সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com