শুক্রবার, ১১:১৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুবকের পেট থেকে বেরিয়ে এলো জীবন্ত তেলাপোকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

প্রচণ্ড পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুবক। জানিয়েছেন, প্রায়ই রাস্তার খাবার খেতেন তিনি। চিকিৎসকরা ভেবেছিলেন সে কারণেই ব্যাথা হতে পারে। তারা চিকিৎসাও শুরু হয়। তবে অ্যাডভান্স এন্ডোসকপি প্রযুক্তির মাধ্যমে তারা দেখতে পান জীবন্ত কিছু একটা তার পেটে আছে। পরে পেট তিন সেন্টিমিটার কেটে জীবন্ত তেলাপোকা বের করে আনেন। ভারকের দিল্লিতে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিন সেন্টিমিটার কেটে ওই তেলাপোকাকে বের করা হয়েছে ২৩ বছর বয়সের যুবকের পেট থেকে। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় ওই যুবকের। চিকিৎসকরা ১০ মিনিটের মধ্যে সফল অস্ত্রোপচার করেন অ্যাডভান্স এনডোস্কপি প্রযুক্তির মধ্য দিয়ে।

হাসপাতাল সূত্রে খবর, পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি প্রায়ই রাস্তার খাবার খেতেন। ওই রাস্তার খাবার খেয়েই পেটের যন্ত্রণা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়। তারপর শুরু হয় চিকিৎসা। তবে রোগীর কথা অনুযায়ী, খাবার হজম হতে খুব কষ্ট হচ্ছিল তার। তার সঙ্গে তলপেটে প্রচণ্ড ব্যথা করছিল কদিন ধরে। তাই তিনদিন হাসপাতালে রেখে চিকিৎসা শুরু হয়। কিন্তু অস্ত্রোপচার করতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। আর তাতেই চক্ষু চড়কগাছ হন ওই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার শুভম ভ্যাৎসা।

ওই যুবকের নানা পরীক্ষা–নিরীক্ষা করা হয়। তার মধ্যে একটি ছিল আধুনিক এনডোস্কপি। সেখানেই ধরা পড়ে যায় পেটের ক্ষুদ্রান্তে রয়েছে তেলাপোকা। একারণেই সমস্যায় ভুগছেন ওই যুবক। সেই তেলাপোকা আবার জীবন্ত বলে জানান চিকিৎসক ভ্যাৎসা।

দুদিক দিয়ে অত্যন্ত সুচারুভাবে বিশেষ এনডোস্কপি করা হয়। একদিক দিয়ে জল আর একদিক দিয়ে হাওয়া প্রবেশ করিয়ে এবং নিষ্কাশন করে বের করা হয় ওই তেলাপোকাকে। চিকিৎসার পর সুস্থ আছেন যুবক।

চিকিৎসক শুভম ভ্যাৎসা জানান, এই চিকিৎসা যদি সময় মতো না হয় তাহলে প্রাণ যাওয়ার আশঙ্কাও থাকে। দ্রুত এনডোস্কপি করে চিকিৎসা শুরু করা হয়েছিল বলেই যুবকটি প্রাণে বেঁচে গিয়েছেন। খাবারের সঙ্গে কোনও কারণে তেলাপোকা চলে গিয়েছিল পেটে। আর তা থেকেই সমস্যা শুরু হয়। ঘুমের ঘোরে মুখের ভিতরে তেলাপোকা চলে যাওয়া এবং বেঁচে থাকাটা কঠিন। খাবারের সঙ্গে যাওয়াটাই স্বাভাবিক। ওই রোগীকে দেখার পরই সন্দেহ হয় চিকিৎসকদের। তারপরই চিকিৎসা শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com