বুধবার, ১১:৫৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ফেন্সিডিল ও জি-মরফিনসহ তিন যুবক আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বরিশাল নগরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও জি-মরফিনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।এরমধ্যে সোমবার (০৭ অক্টোবর) দুপুরে নগরের সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে জি-মরফিনসহ দুই যুবককে আটক করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

 

আটককৃতরা হলো ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনীকাঠি এলাকার ইউসুফ খানের ছেলে ও বরিশাল নগরের আগরপুর রোডের ভাড়াটিয়া সুজন খান (২৮) এবং নগরের ফলপট্টি এলাকার শাহজাহান সিকদারের ছেলে শাওন সিকদার (২৫)।

 

জানাগেছে, ডিবি পুলিশের এসআই ফিরোজ আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাজীপাড়া এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ‍দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

 

আটকের পর তারা জানিয়েছে, এসব ইনজেকশন তারা ঢাকা থেকে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বরিশালে এনে মাদকাসক্তদের নিকট বিক্রি করতো। আর এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশের পরিদর্শক ছগির হোসেন ।

 

এদিকে সোমবার দুপুরের অপর অভিযানে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারী রোডে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সদরপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে শরিফুল ইসলাম দিপু (৩৬) কে ১৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এসআই মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com