বৃহস্পতিবার, ০৯:৪৫ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বার্থী ইউনিয়নে আলোচনার শীর্ষে শরীফ সাহাবুব হাসান এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

সিলেটের আশ্রয়কেন্দ্রে এখনো সাড়ে ১২ হাজার বানভাসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে সিলেট জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১২ হাজার ৬৭১ জন লোক এখনো রয়ে গেছেন। বেশিরভাগ জায়গায় পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন কয়েক লক্ষাধিক মানুষ। আর নিম্নাঞ্চলের পানি এখনো না নামায় আশ্রয়কেন্দ্রে দীর্ঘবাস করছেন এসব লোকজন। শুক্রবার সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসন ও সিসিকের তথ্যানুসারে, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ লক্ষ ৮৪ হাজার ৩৮৩টি পরিবারের ২৯ লক্ষ ৯৯ হাজার ৪৩৩ জন মানুষ। এর মধ্যে ৪০ হাজার ৪১টি বাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১০ হাজার করে ৫ হাজার পরিবারকে ঘরবাড়ি মেরামতের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মহানগরের কোথাও ঘরবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ত্রীর তহবিল অথবা সিসিক থেকে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।

সিলেট জেলার ১৩ উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ২ হাজার ১১২ মেট্রিক টন চাল, নগদ ২ কোটি ৯২ লক্ষ টাকা, ১০ লক্ষ টাকার শিশু খাদ্য, ১০ লক্ষ টাকার গো-খাদ্য, ২ হাজার বান্ডিল ঢেউটিন, গৃহমঞ্জুরি ৬০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৮ মেট্রিক টন চাল, নগদ ২ কোটি ৭২ লক্ষ টাকা, বরাদ্দকৃত শিশু খাদ্য ও গো-খাদ্য, ২০ হাজার ২১৮ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এছাড়া বানভাসির জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৫ কোটি ৬৫ লক্ষ টাকা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় সরকারের পক্ষ থেকে প্রাপ্ত ১৪০ মেট্রিকটন চাল ও নগদ ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ।

তিনি জানান, জেলার সবকয়টি উপজেলায় বন্যাদুর্গতের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঘর মেরামতের জন্য টাকা প্রদান করা হলেও মহানগরীতে এখনো এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়নি। নির্দেশনা পেলে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com