শুক্রবার, ০২:২৬ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

‘মিস বাংলাদেশ’ মুকুট জিতলেন বরিশালের ইচ্ছা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পঠিত

‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছেন বরিশালের মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসি তানভীর ইচ্ছা। ৪ অক্টোবর রাজধানীর লে মেরিডিয়ানের বল রুমে অনুষ্ঠিত হলো এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে। যেখানে সেরার মুকুট যায় ইচ্ছার মাথায়।

এই সঙ্গে তিনি মিস বাংলাদেশ আর্থের শিরোপাও জিতেছেন। এছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন কাজী তারানা এবং দ্বিতীয় রানার্সআপ মাহবুবা রহমান লাবণ্য।

এই প্রতিযোগিতায় সেরা ১০ বিজয়ী বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতায়। চলতি বছরের ৯ নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিবেন এই প্রতিযোগিতায় প্রথম হওয়া ফেরদৌসি তানভীর ইচ্ছা। প্রথম রানার্সআপ কাজী তারানা অংশ নেবেন কম্বোডিয়ার মিস গ্লোবালে। আর দ্বিতীয় রানার্সআপ মাহবুবা রহমান লাবণ্য যাবেন যুক্তরাষ্ট্রে রয়েল ইন্টারন্যাশনাল মিস প্রতিযোগিতায়।

এছাড়াও বাকি ৭ জন মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড), মিস এশিয়া, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড (ভারত), মিস ইন্টারগ্লোবাল (ফিলিপাইন), মিস কালচার গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা), এবং মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো এবং আলবেনিয়া) প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।

এই ইভেন্টটি আয়োজন করা হয়েছিল মিস বাংলাদেশ অরগানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায়। আয়োজক প্রতিষ্ঠান মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম বলেন, ‘প্রতিযোগিতা শেষ হয়েছে, কিন্তু আমাদের মিশন মাত্র শুরু। আমরা বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নারীরা পরিবর্তনের বিভিন্ন দেশের দূত হিসেবে পরিবেশগত রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন।’

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পী এবং মেঘনা আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com