বৃহস্পতিবার, ১২:৩৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভোলায় মাদকসহ ৫ কারবারি আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় ২৮ কেজি ৫শ গ্রাম গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল, ১৭ পিস ইয়াবা, একটি রাম দা, ছয়টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫) । তাদের বাড়ি ওই এলাকাতেই।

ভোলা নৌ কন্টিনজেন্টের লে. মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে অভিযান চালায়। সেখানকার পাইলট সংলগ্ন মাদককারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথ বাহিনী আরও জানায়, ভোলা সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদককারবারি শহিদুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের আটক করা হয়। রাতেই আটককৃতদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভবিষ্যতেও জন সাধারণের জান ও মালের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় যৌথ বাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com