বৃহস্পতিবার, ১২:৫৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে গৌরনদীতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত

সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা যুব বিভাগের উদ্যোগে শুক্রবার রাতে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ওইদিন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলা আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যপক মাওলানা আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ বায়েজিদ হোসেন, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন (সবুজ)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com