বৃহস্পতিবার, ১২:৫৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গৌরনদীতে আইন শৃঙ্খলা সভা

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, বার্থী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াক ইবনে বাহার, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আগামী দিনগুলোতে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নানা সুপারিশমালা প্রদান করেন। একই সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় বক্তারা সন্তোষ প্রকাশ করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী সমুহকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com