শুক্রবার, ০৮:৩২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ২ নারী গার্মেন্টসকর্মী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দুই নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসটির অধিকাংশ যাত্রী। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহিম বলেন, দুর্ঘটনাকবলিত গার্মেন্টসকর্মীদের বহনকারী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা গেছেন।

তিনি বলেন, হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে বলেও জানান তিনি।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার বলেন, দুর্ঘটনায় আহত কমপক্ষে ২০ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তবে আহতের সংখ্যা আরো বেশি হতে পারে। আর হাসপাতালে আনার আগেই দু’জন গার্মেন্টসকর্মী মারা গেছেন বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com