শুক্রবার, ০৮:১৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জনমনে আতঙ্ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

পার্বত্য চট্টগ্রামের সঙ্ঘাতময় পরিস্থিতির কারণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি উত্তপ্ত অবস্থা থাকলেও বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা সবকিছুই খোলা রয়েছে। তবে বান্দরবান কাপ্তাই ও রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বাস মালিক সমিতি এ সড়কে যাত্রীবাহী বাস চলাচল গত দু’দিন থেকে বন্ধ রেখেছে।

তবে সড়কটিতে হালকা যানবাহন চলাচল করছে। ভয়াবহ দুর্ভোগে যাত্রী ও পর্যটকরা। অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা চলাচল করছে রাঙ্গামাটি বান্দরবান সড়কের বিভিন্ন জায়গায়।

বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা জনমনে, আতঙ্কে আছে তারা।

জেলা শহরসহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও পুলিশের টহল দেয়া হচ্ছে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com