শুক্রবার, ০৭:৪৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করার কথা অসত্য : নাহিদ ইসলাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছাগলনাইয়ার আন্ধারমানিক এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কোথাও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন সমস্যা রয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে। দেশকে অশান্ত করার জন্য একটি চেষ্টা রয়েছে। তবে, বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে।

ফেনীতে বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্যার স্থায়ী সমাধান করতে হবে। প্রতিবছর বন্যার আশঙ্কা থাকে, কিভাবে ক্ষতি কমিয়ে আনতে পারি, সেকারণে বাঁধগুলো স্থায়ীভাবে করা যায় কিনা ভাবতে হবে। এটি মোকাবেলায় স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি আলোচনায় রয়েছে। এখন পুনর্বাসন কার্যক্রম কিভাবে দ্রুত সম্পন্ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রাথমিকভাবে গৃহনির্মাণের চাহিদা এবং শিক্ষা উপকরণের ক্ষতির তথ্য নিশ্চিত করে দ্রুত সরবরাহ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com