বৃহস্পতিবার, ০১:৩৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

লালমোহনে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

ভোলার লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে পৌরশহরের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে পুড়ে গেছে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় ২ ঘন্টার প্রচষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, গভীর রাতের অগ্নিকান্ডে ৪টি মুরগির দোকান, ২টি মুদি দোকান এবং ১টি কাঁচা মালের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে তাদের অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। তাই দ্রুত সময়ের মধ্যে তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন।

লালমোহন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে ছুটে যাই।

এরপর আমাদের সহযোগিতা করতে আসে চরফ্যাশন ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট। এরপর ফায়ার সার্ভিসের মোট ২টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এখনো আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে পারিনি। শিগগিরই তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে।

এদিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com