শনিবার, ০১:২০ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পুতিনের হুমকি বিষয়ে প্রশ্ন, রেগে গেলেন বাইডেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

হোয়াইট হাউসে ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি বিষয়ে প্রশ্ন করায় রেগে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি বলেন, পুতিনের হুমকির বিষয়ে আমি কিছু ভাবি না।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ব্লু রুমে বৈঠক করছিলেন বাইডেন ও স্টারমারের প্রতিনিধি দল। এ সময় স্কাই নিউজের জেমস ম্যাথিউস জিজ্ঞেস করলেন, ভ্লাদিমির পুতিন তো যুদ্ধের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কী? বাইডেন তাকে কিছুটা ধমকের স্বরে বললেন, এখন এসব বলার সময়? চুপ থাকুন। আমি এখন প্রতিনিধি দলের সাথে কথা বলতে চাচ্ছি।

সূত্রটি আরো জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে সাক্ষাতে রাশিয়ার হুমকি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে ওই হুমকি প্রত্যাখ্যান করা হয়।

পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেন পশ্চিমের থৈরি স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা করছে। এটি ন্যাটো নিজেকে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে জড়িয়ে ফেলারই ইঙ্গিত দেয়। পুতিনের এই অভিযোগের জবাবে বাইডেন বলেন, তার এই দাবি সঠিক নয়। আর আমি পুতিনের বিষয়ে খুব বেশি ভাবিও না।

ব্লু রুম বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি। আরো ছিলেন ব্রিটিশ অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টিম ব্যারো এবং স্টারমারের চিফ অফ স্টাফ স্যু গ্রে।

সূত্র : গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com