বৃহস্পতিবার, ০২:৫৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে বিপুল পরিমান ফেন্সিডিলসহ নারী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

বরিশালে বসত ঘরে অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল।

আটক মোসা. ফাতেমা আক্তার বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী।

এসআই তানজিল জানান, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার দিবাগত মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক নারীর হেফাজত হতে ২শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

তবে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়। যার মধ্যে মোসা. ফাতেমা আক্তারের স্বামী মো. ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারী রয়েছে। এ ঘটনায় আটক ও পলাতক দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com