শুক্রবার, ১০:৪১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় শনিবারের স্মরণসভা স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারায় আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আগামী রোববারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়ার আশাবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্য উপদেষ্টা।

স্মরণসভার নতুন সময়সূচি পরে জানানো হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জন শহীদের তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এগুলো ভ্যারিফাই করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আহতের সংখ্যা ২০ হাজার ২৬৩ জন। জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে যেন প্রত্যেক জেলাভিত্তিক একটা তালিকা করে তারা পাঠায়।’

স্মরণসভার বাজেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘পাঁচ কোটি টাকাই খরচ হবে এমন নয়, এর মধ্যে রাখতে বলা হয়েছে। অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে এক রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। এখানে কোনো সাজসজ্জা বা বাড়তি খরচের ব্যাপার নেই। তাদের থেকে শহীদদের সম্পর্কে আরো তথ্য নেয়া হবে।’

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com