শুক্রবার, ০৫:৫৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইমরানকে মুক্তি দিতে পাকিস্তানে আল্টিমেটাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে দুই সপ্তাহের মধ্যে মুক্তি দিতে আল্টিমেটাম দিয়েছে তার দলের কর্মীরা। পাঞ্জাবে বিশাল সমাবেশ থেকে তারা এই আল্টিমেটাম দেয়।

সাঞ্জজানি এলাকায় হওয়া সমাবেশে খাইবার পাকতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুরি আল্টিমেটামটি ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আইনগতভাবে মুক্তি দেয়া না হরে আমরা তাকে নিজেরাই মুক্ত করব।’

পাকিস্তানের ফেডারেল রাজধানীতে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে এই সমাবেশ হয়। নানা প্রতিবন্ধকতার মধ্যেই ইমরানের সমর্থকেরা ছুটে আসে সেখানে।

ইমরান খান গত আগস্ট থেকে কারাগারে রয়েছেন। আরো আগেই তারা মুক্তি প্রত্যাশিত ছিল। তার বিরুদ্ধে ইদ্দত মামলা খারিজ হওয়ার পরই তিনি মুক্তি পাবেন বলে ধারণা করা হয়েছিল।
কিন্তু তাপর ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) নতুন তোশাখানা মামলায় তাকে গ্রেফতার দেখায়।

তার বিরুদ্ধে আগের দুটি তোশাখানা মামলার সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

এদিকে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সাথে পিটিআই সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।

সূত্র : ডন, দি নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com