বৃহস্পতিবার, ০২:৩২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গৌরনদীতে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

বরিশালের গৌরনদীতে রাশেদ সিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আল আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আল আমিন গৌরনদী উপজেলার বড় দুলালি এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।

এতে বলা হয়, রাশেদ শিকদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। গত ১৬ আগস্ট সন্ধ্যায় রাশেদকে গৌরনদীর বার্থী বাজারের কামরুল খানের কসমেটিক্সের দোকানের সামনে দেখতে পেয়ে আল আমিনসহ অজ্ঞাতনামা আসামিরা এলোপাতাড়ি, চড়, থাপ্পড়, ঘুসি দিয়ে তাকে জখম করেন।

আত্মরক্ষার্থে বাজারের সুমন সরকারের দোকানের সামনে আশ্রয় নিলে আল আমিনসহ তার সহযোগীরা লাঠি দিয়ে রাশেদের মাথায় জখম করে। এতে রাশেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয় চৌকিদার মো. হাকিম তালুকদার তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়া পথে তার মৃত্যু।

এ ঘটনায় গত ১৭ আগস্ট গৌরনদী মডেল থানায় ভিকটিমের বড় ভাই রাসেল শিকদার একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি র‌্যাবের নজরে এলে র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের একটি বাজার থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মামলা হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন আল আমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। আল আমিনকে গৌরনদী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com