শনিবার, ০১:০০ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভারতে প্রকাশ্য রাস্তায় নারীকে ধর্ষণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

পশ্চিমবঙ্গের আরজি কর ধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল পুরো ভারত। প্রতিবাদে সরব আবাল-বৃদ্ধ-বণিতা সবাই। এরই মাঝে বীভৎস আরেক ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। সেখানে এক নারীকে মাদক খাইয়ে খোলা রাস্তায় ধর্ষণ করা হয়েছে।

মধ্যপ্রদেশের উজ্জিয়িনীর কয়লা ফটক এলাকার এক ব্যস্ত রাস্তায়, দিনের বেলা এক নারীকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই নির্মম অত্যাচার যখন চলছিল, তখন রাস্তায় দাঁড়িয়ে অনেকেই দেখেছেন। অনেকেই তার ভিডিও করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। তবে প্রতিবাদ করে তখনই এই ঘটনাকে রুখে দিতে এগিয়ে যাননি কেউ।

ওই নারীর অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলে মাদক খাইয়ে ধর্ষণ করেছে ওই যুবক।

ঘটনায় অভিযুক্ত লোকেশকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ওই নারী কাগজপত্রাদি কুড়িয়ে দিন যাপন করেন। তার সাথে লোকেশের সাক্ষাৎ হয় কয়েক দিন আগে। তাকে লোকেশ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লোভ দেখাতে থাকেন। তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি করান। এরপরই তাকে মাদক খাওয়ানো হয়। তিনি সামান্য ঝিমিয়ে পড়তেই তাকে খোলা রাস্তায় ধর্ষণ করে লোকেশ।

মধ্যপ্রদেশের রাস্তায় যখন এমন বর্বর ঘটনা চলছে, তখন তা দাঁড়িয়ে দেখেছেন অনেকে। অনেকে তার ভিডিও করেছেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

এই ভিডিওর সাহায্যেই নারীকে উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। এরপর তার বক্তব্যের ভিত্তিতে মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয় লোকেশকে।

এদিকে, এ ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে। বিজেপিশাসিত এই রাজ্যে কংগ্রেস এই ঘটনা নিয়ে সরব হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com