বৃহস্পতিবার, ১১:৪৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে ডিশ লাইনের মালিকানা লিখে না দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় যুবদলের ৪ কর্মী-সমর্থক আহত

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ডিশ লাইনের মালিকানা লিখে না দেয়ায় হামলা চালিয়ে যুবদলের ৪ কর্মী-সমর্থককে আহত করার অভিযোগ উঠেছে বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান ফকির ও তার সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ডিশ মালিক ও যুবদল কর্মী ইব্রাহীম হাওলাদারকে (৩৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহজাহান বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজলের অনুসারী বলে এলাকাবাসী জানায় ।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডিশ মালিক ও যুবদল কর্মী ইব্রাহীম হাওলাদার অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত এলাকায় সাধারণ ভাবে ডিশ ব্যবসা করে আসছেন তিনি। গতআগষ্ট সরকার পতনের পর থেকে বিএনপি নেতা শাহ্জাহান ও বিএনপি কর্মী সরোয়ার চৌকিদার তার (ইব্রাহীম) ডিশ লাইন তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শাহজাহান ও তার সহযোগিরা ইব্রাহীমকে স্থানীয় বিএনপি’র কার্যালয়ে ডেকে নিয়ে ডিশ ব্যবসা লিখে নেওয়ার জন্য জোরপূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নিতে চেষ্টা করে। ষ্ট্যাম্পে স্বাক্ষর দিতে রাজি না হলে শাহজাহান ও সরোয়ারের নেতৃত্বে ৬/৭ জন হামলা চালিয়ে তাকে ও তার বন্ধু সুজন কাজীকে বেদম মারধর করে। এ সময় তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসলে হামলাকারীরা যুবদল কর্মী মামুন হাওলাদার, হান্নান ফকিরকে পিটিয়ে আহত করে।
বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো. শাহ্জাহান ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ডিশ লাইন দখলের অপবাদ দেয়ার বিষয়টি আমি ডেকে যুবলীগ সমর্থক ইব্রাহিম হাওলাদারকে জিজ্ঞাসা করি। এ সময় আমার সাথে বেয়াদবী করার কালে জুনিয়ার ভাইদের তাদের হাতাহাতির ঘটনা ঘটে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com