বৃহস্পতিবার, ০৩:১৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

ঝালকাঠিতে সড়কে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় সুমন দেবনাথ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ঝালকাঠি শহরের ভিআইপি রোডের জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি টিভিএস শোরুমের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি থেকে বরিশালগামী একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com