বৃহস্পতিবার, ০৩:৪৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

একটি উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি পিরোজপুর বিএনপির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পূর্বের নাম জিয়ানগর ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২ আগস্ট) দুপুরে জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময়ে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্দুরকানিতে খাল খনন কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতিহার অনুযায়ী ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলায় রূপান্তরিত করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী নামকরণ করে। তাই ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পূর্বের নাম জিয়ানগর করার দাবি পিরোজপুর জেলা বিএনপির।

আরেকটি স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম একক কোন ব্যক্তির নামে হতে পারে না। তাই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণের দাবি করেন তারা।

জেলা প্রশাসক স্মারকলিপি দুইটি গ্রহণ করেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com