শনিবার, ১২:০৭ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার পঠিত

আগামী সপ্তাহে মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করছে, পুতিনযে একজন যুদ্ধাপরাধী, সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া। দেশটির প্রশাসনের প্রতি রুশ এই নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে ইউক্রেন। নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদর দপ্তরে কৌঁসুলিদের কাছে পুতিনকে হস্তান্তরের দাবি তোলা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে।

রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে আইসিসি বলেছে, যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন।

আইসিসির মুখপাত্র ড. ফাদি এল-আবদুল্লাহ বিবিসিকে বলেন, ‘সদস্যদেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়ার কর্মকর্তারা। তবে অপরিহার্যভাবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে।’

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর দুই বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে দেশটি থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে ২০২৩ সালের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

যে চুক্তির মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে, তা রোম চুক্তি নামে পরিচিত। আইসিসির ওই মুখপাত্র বলেন, ‘রোম চুক্তির নবম অধ্যায় অনুসারে, মঙ্গোলিয়াসহ সদস্যদেশগুলো আইসিসিকে সহযোগিতা করতে দায়বদ্ধ।’

তবে এ চুক্তিতে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে গ্রেপ্তারের দায়বদ্ধতা থেকে সদস্যদেশকে ছাড় দেওয়া যেতে পারে। অন্য দেশের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন অথবা তৃতীয় কোনো দেশের ব্যক্তি বা সম্পদের কূটনীতিক নিরাপত্তা লঙ্ঘনের আশঙ্কা থাকলে এ ছাড় দেওয়া হয়।

আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া যাওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের। তবে এ বিষয়ে ক্রেমলিন বলছে, এ সফর নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com