শনিবার, ১০:৩১ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজারে কাঁচা মরিচের দাম ৪০০ টাকা ভারতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার ১৮, নিখোঁজ ১৩ দেশে ধর্মের নামে বিভেদ-বিভাজনের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে-তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা-ডিএনসিসি প্রশাসক একাত্তর ও চব্বিশ কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না-মির্জা ফখরুল তারেক রহমানের এক দফার ডাক ৬ সমন্বয়কের মুক্তি বেনজীরকে ফেরত পাঠাতে রাজি আরব আমিরাত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ

ইউনূস-শাহবাজ ফোনালাপ, পারস্পরিক সহযোগিতার আশ্বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সালে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তারা ফোনালাপে পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

কথোপকথনে দুই নেতা একমত হন, বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ কথা জানায় রেডিও পাকিস্তান। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়।

শাহবাজ শরিফ বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বি-পক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে শাহবাজ শরিফ বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার জন্য গভীর ইচ্ছা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com