শনিবার, ১২:০৫ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপ, বাংলাদেশ নিয়ে যে কথা হলো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ইউক্রেনসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা করেন দুই নেতা।

এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মোদিকে কল করেছিলেন বাইডেন। এসময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই নেতা। আলোচনায় বাংলাদেশে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

আলোচনায় যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের জন্য বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি। দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিও পর্যালোচনা করেছেন নেতারা।

এছাড়া, বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় মোদি বাইডেনকে তার সাম্প্রতিক ইউক্রেন সফর সম্পর্কেও অবহিত করেন।

কোয়াডসহ বহুপাক্ষিক ফোরামে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আলাপ শেষ করেন তারা।

এদিকে সোমবার রাতে এক্স হ্যান্ডলে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদী।

যেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com