শনিবার, ১২:০৬ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসরাইলে প্রচণ্ড হামলা হিজবুল্লাহর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

ইসরাইলে প্রচণ্ড হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরাইলি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোশাদসহ ১১টি সদরদফতর ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে তারা। তবে ইসরাইল জানিয়েছে, তারা এসব হামলার জন্য তৈরী ছিল। বেশিভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ দাবি করেছেন, তার গ্রুপের হামলায় ইসরাইলি বাহিনীর গোয়েন্দা সংস্থার সদরদফতরে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তিনি কোনো প্রমাণ উল্লেখ করেননি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে উত্তর ইসরাইলে শতাধিক রকেট ছোড়া হয়েছে বলেও ঘোষণা দেয়া হয়েছে। হিজবুল্লাহর হামলার পাল্টা হামলার ছক কষছে ইসরাইলি বাহিনীও। ইতিমধ্যে সে দেশে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে বেশ কয়েক দিন ধরেই হামলার ছক কষছিল ইসরাইল। রবিবার ভোর থেকে সেই হামলা শুরু করেছে তারা। ইসরাইল সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, রোববার ভোর থেকে লেবাননকে লক্ষ্য করে পূর্বনির্ধারিত হামলা চালানো হচ্ছে। ইসরাইলি সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলো চক্কর কাটতে শুরু করেছে লেবাননের আকাশে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চলছে পর পর গোলাবর্ষণ।

উল্লেখ্য, গত ১২ অগস্ট লেবানন থেকে প্রায় ৩০টি রকেট বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে বড়সড় ক্ষতি হয়নি। ইসরাইলের দাবি, বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই পরিত্যক্ত জমিতে গিয়ে পড়েছিল। তবে তার পর থেকেই যে পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বেজেছে, তা এক প্রকার বোঝাই গিয়েছিল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আমেরিকার প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিনের সাথে কথা বলেছেন গ্যালান্ট।

পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্যতম বিশ্বস্ত সঙ্গী ইসরাইল। সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রাখছে ওয়াশিংটনও। পেন্টাগন থেকে আগেই পশ্চিম এশিয়ায় আরো বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এক দিকে যখন ইসরাইল দফায় দফায় যোগাযোগ করছে আমেরিকার সাথে, অন্য দিকে তখন ইরানও যোগাযোগ রাখছে চীনের সাথে। ফলে ইসরাইল-ইরান সরাসরি যুদ্ধে শামিল হলে পরোক্ষভাবে আমেরিকা, চীনের মতো দেশগুলোও জড়িয়ে পড়বে পশ্চিম এশিয়ার সংঘাতে।

সূত্র : আল জাজিরা, জেরুসালেম পোস্ট এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com