শনিবার, ১২:০৬ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ব্রাজিলে ভয়াবহ দাবানল, ৩০ শহরে সতর্কতা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

অ্যামাজনের দেশ ব্রাজিলে ভয়াবহ দাবানল তাণ্ডব চালাচ্ছে। এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং ৩০টি শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দাবানল মোকাবিলা করার জন্য ব্রাজিলের সাও পাওলো প্রাদেশিক সরকার একটি ক্রাইসিস ক্যাবিনেট গঠন করেছে। এছাড়া দাবানলের কারণে ব্রাজিলের ৩০টি শহরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

সাও পাওলো ঘন ধূসর কুয়াশায় ঢেকে গেছে। সরকার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ‘দমকা বাতাসের সাথে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এসব আগুন ঘন এবং বিষাক্ত ধোঁয়া নির্গত করে যা পরিবেশ এবং মানব স্বাস্থ্যের ক্ষতি করে এবং এর ফলে শ্বাসযন্ত্রের সমস্যা ও কার্ডিওভাসকুলার রোগ হয়।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৪ লাখ ৮০ হাজার বাসিন্দার শহর সাও জোসে ডো রিও প্রেটোতে পরিস্থিতি গুরুতর। এই শহরে সাম্প্রতিক দিনগুলিতে ৩৩৫টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে এবং এসব অগ্নিকাণ্ডের সময় স্কুল বন্ধ করতেও বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com