শুক্রবার, ০৭:১১ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বরিশালে সাংবাদিক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯১ বার পঠিত

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেছেন, অতীতে বহু সাংবাদিককে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। আহত করা হয়েছে অনেক সাংবাদিককে। সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রোববার (২৫ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৪ সাংবাদিক খুন, আহত হয়েছেন অনেকে। এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে হবে। নিহত ও আহত সাংবাদিকদের পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা প্রদান ও পরিবারের সদস্যদের পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে বন্ধ করে দেয়া সব গণমাধ্যম খুলে দিয়ে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল পেশাজীবী সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক দিনকালের সাংবাদিক মো. হুমায়ুন কবির, দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ অ্যাডভোকেট মু. শাহে আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা ও দপ্তর সম্পাদক মামুন অর রশিদ। মানববন্ধনে বরিশালের বিভিন্ন উপজেলার সাংবাদিকসহ বরিশাল নগরীর শতাধিক সাংবাদিক ও পেশাজীবী অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com