শুক্রবার, ১১:৪০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসরায়েলে জরুরি অবস্থা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ রবিবার ইসরায়েলি সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এরমধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

টাইমস অব ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ান বিমাবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘণ্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com