শুক্রবার, ১১:৩৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ‘আবার নিরাপদ’ করার অঙ্গীকার ট্রাম্পের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১২২ বার পঠিত

কমালা হ্যারিসকে মনোনয়ন দিতে শিকাগোতে ডেমোক্র্যাটরা জড়ো হওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারণার সময় ‘মেক আমেরিকা সেফ এগেইন’ (আমেরিকাকে আবার নিরাপদ করুন) বলে অঙ্গীকার করেন।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনকে মোকাবিলার উদ্দেশে করা প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প হাওয়েল শহরে শেরিফের ডেপুটিদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সান ফ্রান্সিসকোর সাবেক ডিসট্রিক্ট অ্যাটর্নি এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হ্যারিসকে দেশজুড়ে ‘আইন প্রয়োগকারী সংস্থার ওপর মার্কসবাদী আক্রমণ’ -এর ‘হোতা’ হিসেবে অভিযুক্ত করেন।

কমালা হ্যারিসের অধীনে যুক্তরাষ্ট্র নিয়ে অনেক ঢালাও কথাবার্তার একটিতে ট্রাম্প বলেন, ‘কমালা হ্যারিস অপরাধ, বিশৃঙ্খলা, ধ্বংস ও মৃত্যু ডেকে আনবেন। আপনি অপরাধের এমন মাত্রা দেখতে পাবেন যা আপনি আগে কখনো দেখেননি…। আমি আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও শান্তি রক্ষা করবো।’

প্রেসিডেন্ট জো-বাইডেন তার পুননির্বাচনী প্রচারণা শেষ করে কমালাকে সমর্থন করার পর থেকে যে উৎসাহ দেখা যাচ্ছে তা ভোঁতা করার চেষ্টা করেছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছেহ্যারিসকে নির্বাচিত করা দেশের জন্য কী অর্থ বহন করবে সে সম্পর্কে নেতিবাচক ভবিষ্যদ্বাণী।

ট্রাম্পের উপদেষ্টারা এমন ইভেন্ট আয়োজন করছেন, যেখানে তিনি নির্দিষ্ট নীতিগত বৈপরীত্য আঁকতে চেষ্টা করতে পারেন। মঙ্গলবার মিশিগানে বিষয়টি ছিল অপরাধ ও জননিরাপত্তা।

তার ভাষণের আগে প্রকাশিত অংশে ট্রাম্পের প্রচারণা শিবির আরো বলেছে, তিনি শিশু ধর্ষক এবং শিশু পাচারকারীদের মৃত্যুদণ্ডের আহ্বান জানাবেন; তিনি তার বক্তব্যে তা উল্লেখ করেননি।

একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে এটি ছিল সর্বসাম্প্রতিক অনুষ্ঠান। তবে এই উপলক্ষে ট্রাম্প হ্যারিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং বাইডেনকে লক্ষ্য করে খোঁচা দিয়েছেন। সোমবার ডেমোক্র্যাটিক কনভেনশনে তাদের উপস্থিতির পরেও এমনটি হয়েছে।

মুদ্রাস্ফীতি এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তর বিষ ওয়ে ডেমোক্র্যাটরা দায়সারা গোছের আলোচনা করেছে বলে ট্রাম্প বলেন, ‘গত রাতে আমি অবাক বিস্ময়ে দেখেছি কিভাবে তারা ভান করার চেষ্টা করছিল যে- সবকিছু দুর্দান্ত রয়েছে।’ বাইডেন সম্পর্কে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে একজন মুর্খ বসে আছেন।’
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com