বৃহস্পতিবার, ০৭:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

তিস্তা চুক্তির বিষয়ে যতটুকু করতে হয় সবই করবো : পানি সম্পদ উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার পঠিত

তিস্তা চুক্তির বিষয়ে যতটুকু করতে হয় অন্তর্বর্তী সরকার সবই করবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এমনকি তিস্তা নদীর ওপর বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবেন না, বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ইস্যুতে যতটুকু করতে হয় ততটুকু করবে অন্তর্বর্তী সরকার। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। তিস্তা পাড়ের মানুষ কী চায় সেটা আমরা তুলে আনবো। তিস্তা নদীর ওপর বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবে না অন্তর্বর্তী সরকার।

তিনি আরো বলেন, বাংলাদেশে নদী নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের দাবি উত্থাপন করতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো।

ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়েও যাওয়ার কথা বলেন রিজওয়ানা হাসান।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com