বৃহস্পতিবার, ১০:৫৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে মঙ্গলবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ দেরোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদরের দিয়াশুরে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এর আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক গৌরনদী উপজেলা শাখার আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ দেলায়ার হোসেন হাওলাদার, বরিশাল জেলা ছাত্র দলের সহসভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, গৌরনদী পৌর কৃষক দলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সরদার।
বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ বাঈজিদ হাসান, মোঃ মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এসএম শিবলুর রহমান, মোঃ স্বপন বয়াতী, মোঃ মিজান সরদার, মোঃ জাকির হোসেন, নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ নাছরুল খলিফা, মোঃ আজিজুল সরদার, বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ ফুয়াদ হোসেন ইকবাল, মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ কালাম সরদার, গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ নয়ন হাওলাদার প্রমুখ। সভা শেষে দলের কল্যান ও সমৃদ্ধি কামনাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com