শুক্রবার, ১১:৩৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কুরস্কের গুরুত্বপূর্ণ রুশ নগরী পুরোপুরি দখলের দাবি ইউক্রেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পঠিত

রাশিয়ার গুরুত্বপূর্ণ কুরস্ক অঞ্চলের সুদঝা শহর পুরোপুরি দখল করার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরো জানান, ওই শহরে একটি সামরিক কমান্ডারের অফিসও স্থাপন করা হয়েছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল ৫,০০০।

সুদজা নগরীতে রুশ প্রাকৃতিক গ্যাসের একটি পরিমাপক স্টেশন রয়েছে। এখান থেকে ইউক্রেনের পাইপলাইনের মাধ্যমে রুশ গ্যাস যায় ইউরোপে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে।

এর আগে কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভ গ্লুশকভো অঞ্চল খালি করার নির্দেশ দেন। এটি সুদজা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ওই এলাকায় দ্বিতীয় সপ্তাহের মতো ইউক্রেনের অভিযান পরিচালনার প্রেক্ষাপটে এই নির্দেশ দেয়া হয়।

জনসাধারণকে তাদের বাসাবাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার অর্থ হলো, ইউক্রেনের বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কুরস্ক অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com