বৃহস্পতিবার, ০৬:৪৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশাল শিক্ষা অধিদপ্তর পরিচালকের অপসারণে দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল’র আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির প্রতিবাদ ও অপসারণের দাবিতে নগরীতে বিক্ষোভ করেছেন শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার টাউন হল চত্ত¡রে বৈষম্য বিরোধী শিক্ষক ও কর্মচারী সমাজ, বরিশাল অঞ্চলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ৬ বছর যাবত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল’র আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন একই পদে থেকে নানা ছুঁতোয় শিক্ষকদের ফাইল আটকে রেখে হয়রানি করছেন।

সম্প্রতি গণ অভ্যুত্থানের আগে- গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবৃত্ত করার লক্ষে আন্দোলণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠান তিনি। এসব তথ্য তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকতা ও গোয়েন্দাদের হাতে তুলে দেন। ওই তথ্যের ভিত্তিতে অনেক ছাত্র-শিক্ষককে হয়রানি ও গ্রেফতার করে পুলিশ।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা মিছিল নিয়ে নগরীর গোড়াচাঁদ দাস রোডে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল’র আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্দ শিক্ষক-কর্মচারীদের নিবৃত্ত করেন।

সমাবেশে বক্তব্য রাখেন প্রভাষক মাসুম বিল্লাহ, মো. শাহিন, কামরুল হাসান, সাদিয়া আকতার, মিনার মাহমুদ, হাসান বকসি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com