শুক্রবার, ০৮:৩৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের দাবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের দাবি জানানো হয়েছে। সাংবাদিকদের কন্ঠরোধ করতে কখনো সাইবার নিরাপত্তা আইন কখনো অফিস সিক্রেসি আইনের নামে চরম হয়রানি করা হয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকের ওপর চাপিয়ে দেওয়া সকল কালা-কানুন বাতিল করে ওই সকল আইনে মামলার শিকার সাংবাদিকদের সকল মামলা প্রত্যাহার, মুক্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, স্বাধীনতার পর থেকে সকল রাজনৈতিক দলের সরকারই সাংবাদিকদের কন্ঠনালী, হাত-পা, চেপে ধরে শরীর অবস করে দিয়েছে । কথায় কথায় মামলা-হামলা যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। সাংবাদিকরা দূর্ণীতি-অনিয়মের বিরুদ্ধে কিছু লিখুক কোন সরকারই তা চাইতো না বরং দূর্ণীতিকে উসকে দিত। যার ফলে সরকারের চাকরিজীবী-মাফিয়ারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার সুযোগ পেয়েছে। সাংবাদিকদের ওপর দমনপীড়নের দীর্ঘ মেয়াদি বেড়াজাল থেকে মুক্তি চায়, সাংবাদিক সুরক্ষা আইন চায়।

সাংবাদিকরা আশা করছে, রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন এ সরকার দীর্ঘদিনের বিতর্কিত এ আইন গুলো সংশোধনের মাধ্যমে কাজের সুযোগ করে দেবেন।

বিবৃতিতে আরো বলা হয়, এ সকল আইনের যাতাকলে দেশের সহস্রাধিক সাংবাদিককে মামলার নামে পুলিশি নির্যাতন-জুলুম, রিমান্ডের নামে অত্যাচার করা হয়েছে। অবিলম্বে এ আইনের আওতায় মামলার শিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয় (সংবাদ বিজ্ঞপ্তি)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com