শুক্রবার, ০২:১৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১২২ বার পঠিত
আগামী রবিবার (৪ আগস্ট) থেকে লাগাতার  ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে আগামীকাল শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।

শুক্রবার (২ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিবৃতিতে বলা হয়, “সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে এবং ৯ দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো।

বিবৃতিতে, সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

এর আগে শুক্রবার রাত ৮টার কিছু আগে ফেসবুকে লাইভে এই কর্মসূচির বিষয় ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তিনি অভিযোগ করেন, ‘শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে।’

তিনি আরো বলেন, “সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে এবং ৯ দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো।

তিনি বলেন, ‘আন্দোলন চলাকালে কোনো ট্যাক্স দেওয়া হবে না, কেউ কোনো অফিসে যাবেন না, সচিবালয় বন্ধ থাকবে। গণভবন ও বঙ্গভবনে কোনো গাড়ি প্রবেশ করবে না। সব কিছু বন্ধ থাকবে। বিদ্যুৎ ও গ্যাস বিল দেওয়া যাবে না।

এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করতে হবে।’তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ-যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নামছে। তারা শিশুদেরও হত্যা করছে। লাইভে প্রত্যেককে দায়বদ্ধ উল্লেখ করে আন্দোলনে অংশ নিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি।

মাসউদ বলেন, ‘বারবার নাগরিকদের হত্যা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না।

এটা চলতে দেওয়া যাবে না। প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমে আসতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জানান দিতে হবে এই অত্যাচার আর চলতে পারে না।’ 

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের গুলি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের ভাই, সন্তান। আপনাদের সন্তানরা আন্দোলন করছে তাদের মারবেন না। আগামীকাল থেকে এ দেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দেবে এবং রাজপথে লড়াই করবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com