বৃহস্পতিবার, ০৭:১৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাইয়ে চা দোকানি গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৭০ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাওয়ানোর অভিযোগে জসিম খান (৩৫) নামের এক চায়ের দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর রোজিনা আক্তার।

এছাড়াও ২৪ ঘণ্টায় চারজন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক। গ্রেপ্তার জসিম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের মো. তোফাজ্জেল খানের ছেলে। জসিমের স্বজনরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন জসিমের একটি চায়ের দোকান রয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পানি খাওয়ানোর অভিযোগে জসিমকে গ্রেফতার করা হয়েছে। এ কারণে বিপাকে পড়েছে জসিমের পরিবার। তারা বলেন, জসিমের দোকানের ইনকামে পরিবারের সদস্যদের ভরণপোষণ চলে। পানি খাইয়ে গ্রেফতার হওয়ার বিষয়টি তারা ন্যক্কারজনক আখ্যায়িত করেছেন।

জসিমের চাচাতো ভাই রহমান বলেন, চায়ের দোকানে যে কোনো লোক পানি খেতে আসে। তাকে গ্রেফতার করা অমানবিক। কর্ণকাঠি এলাকার বাসিন্দা মনির মল্লিক বলেন, শুধু জসিম নয়, এসব ঠুনকো অভিযোগের ভিত্তিতে ৭/৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নিরীহ মানুষকে হয়রানি করছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিনটি থানায় ৫১০০ জনকে আসামি করে সাতটি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার পর্যন্ত ১৩৪ জনকে গ্রেফতার করেছে বলে দাবি পুলিশের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com