শুক্রবার, ০২:১৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আজ মঙ্গলবার সংস্থাটির পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল। একইসঙ্গে তিনি আন্দোলনকে ঘিরে বেআইনি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।

অনেক দিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলন সম্প্রতি সহিংস রূপ নিয়েছে। দেশজুড়ে চলা সহিংসতা সরকারি হিসেবে ১৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এর চেয়েও বেশি প্রাণহানির কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ একাধিক দেশ ও জোট ।

জোসেফ বোরেল বলেন, তিনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে ‘দেখা মাত্র গুলির নির্দেশের’ ঘোষণার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষের হাতে অবৈধ হত্যাকাণ্ডের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে হত্যা ও সহিংসতা শিকার হয়েছেন, দেশজুড়ে চালানো গণগ্রেপ্তার ও সম্পদ ধ্বংসের ব্যাপারেও উদ্বিগ্ন জোসেফ বোরেল। তিনি বলেন, এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। এ দেশজুড়ে আন্দোলকারী, সাংবাদিক ও শিশুসহ যাদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের যে অসংখ্য ঘটনা ঘটেছে তার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

পুলিশের হাতে গ্রেপ্তার হাজার হাজার মানুষকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান ইইউয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, আমরা এই সংকটে কর্তৃপক্ষের সব পদক্ষেপের ওপর গভীর নজর রাখছি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মৌলিক সম্পর্ককে মাথায় রেখে বাংলাদেশের কাছে আমরা মানবাধিকারের প্রতি পূর্ণ সমর্থন আশা করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com