শুক্রবার, ১১:০৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসরাইল আক্রমণের হুমকি এরদোগানের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১২২ বার পঠিত

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের সহায়তার জন্য তার দেশ ইসরাইলে প্রবেশ করতে পারে, যেভাবে তারা লিবিয়া ও নাগার্নো-কারাবাখে করেছিল।

এরদোগান তার নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তৃতাকালে বলেন, ‘আমরা অবশ্যই খুবই শক্তিশালী। ফলে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল যেসব অদ্ভূত কাজ করতে পেরেছে, আমাদের সাথে পারবে না। ঠিক যেমন আমরা কারাবাখে প্রবেশ করেছিলাম, ঠিক যেমন লিবিয়ায় প্রবেশ করেছিলাম, আমরা সেভাবে তাদের ভেতরেও প্রবেশ করতে পারি।’

এরদোগান আরো বলেন, ‘আমরা এমনটা করব না- এর কোনো কারণ নেই… আমরা অবশ্যই শক্তিশালী। আর এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি।’ তার এই বক্তৃতা টেলিভিশনে প্রচার করা হয়।

এরদোগানের এই মন্তব্যের পর ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ এক্সে বলেন, তুর্কি প্রেসিডেন্ট ‘সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করে ইসরাইলকে আক্রমণ করার হুমকি দিচ্ছেন।’

কাটজ বলেন, ‌’সেখানে কী ঘটেছিল এবং কিভাবে তা শেষ হয়েছিল’ তা এরদোগানের মনে রাখা উচিত।

উল্লেখ্য, লিবিয়ায় জাতিসঙ্ঘ স্বীকৃত সরকারের সমর্থনে ২০২০ সালে লিবিয়ায় তুর্কি বাহিনী প্রবেশের কথা বলেন এরদোগান।

গত বছর তুরস্ক বলেছিল যে আজারবাইজানকে তারা সামরিকসহ ‘সকল উপায়ে’ সহায়তা দিচ্ছে। উল্লেখ্য, নাগার্নো-কারাবাখে সামরিক অভিযান পরিচালনা করেছিল আজারবাইজান। তবে আজাবাইজানের সামরিক অভিযানে সরাসরি হস্তক্ষেপ করার কথা অস্বীকার করে তুরস্ক।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com