শুক্রবার, ০১:১৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতিসঙ্ঘের উদ্বেগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান। ব্রিফিং এ তার কাছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে জানতে চাওয়া হয়।

ডুজারিক বলেন, ‘আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে।’

‘শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা,’ বলেন তিনি।

ডুজারিক বলেন, ‘যেকোনো হুমকি ও সংঘাত থেকে প্রতিবাদকারীদের রক্ষা করার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাই।’

মোবাইল ইন্টারনেট সার্ভিস ব্যাহত
ঢাকার বিভিন্ন এলাকায় মোবাইলে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছে মানুষ। দুপুরের পর থেকে মোবাইলে ইন্টারনেটের গতি কমে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও দুপুর থেকে ব্যাহত ছিল ইন্টারনেট সার্ভিস।

বিবিসি বাংলার সংবাদদাতারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। ফেইসবুক ও ম্যাসেঞ্জার ও ব্যবহার করা যাচ্ছে না।

ক্যাম্পাসে ইন্টারনেটের ধীরগতির কারণে কোনো ধরনের পোস্ট, ছবি, ভিডিও পোস্ট করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com