শুক্রবার, ০১:১৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

কোটা আন্দোলন : ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৭ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে ঢাকার ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঢাকার মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সরকারি তিতুমীর কলেজ, বিএএফ শাহীন কলেজ, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মহাখালীতে সমবেত হতে শুরু করেন।

এসময় তারা মহাখালী রেললাইনের উপর অবস্থান নিলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত মহাখালী রেললাইনের দু’পাশে দু’টি ট্রেন আটকে পড়েছে।

ঢাকার বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ, বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ
কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এতে প্রগতি সরণিসহ বেশকিছু সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একইসাথে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট দেখা যাচ্ছে।

ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার প্রতিবেদকরা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানী মোড়, কুড়িল মোড়, নতুন বাজার এবং মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর মধ্যে মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নতুন বাজার এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আর কুড়িল বিশ্বরোড় মোড় ও বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক অবরোধ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এতে কুড়িল মোড় থেকে রামপুরা মোড় পর্যন্ত অংশে প্রগতি সরণিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বনানী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষাভ করতে দেখা গেছে।

এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গুগল ম্যাপে ঢাকার অনেক রাস্তা বন্ধ দেখাচ্ছে
দুপুর ২টা ১৫ মিনিটে গুগল ম্যাপে দেখা গেছে, ঢাকার অনেক রাস্তা বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেসব এলাকায় রয়েছে তার সামনের রাস্তাগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com