বৃহস্পতিবার, ০৭:০০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

ভোলায় ১০ হাজার ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই) ভোরের দিকে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন জেলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৯ হাজার ৮০০টি ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়।

ঢাকা থেকে লঞ্চযোগে এসব মাদক ভোলায় আনা হয়েছিল। মামুন-অর-রশিদ জানান, এটিই এ জেলায় প্রথম সর্বোচ্চ কোনো মাদকের চালান আটক হলো। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মাদলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com