শুক্রবার, ০১:০১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বঙ্গভবনে যেতে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পঠিত
সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে আজ। এ গণপদযাত্রায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা।

আজ রবিবার সকাল ১১টায় গণপদযাত্রা নিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল আন্দোলনকারীদের। তবে এখন পর্যন্ত ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা শুরু করেননি তারা।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকেই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিভিন্ন হল ও অনুষদ থেকে আন্দোলনকারীরা লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন। গণপদযাত্রায় যোগ দিতে ঢাকাস্থ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা রয়েছে। এ সময় বেলা সাড়ে ১১টায় বিশাল এক মিছিল নিয়ে সাত কলেজের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা পদযাত্রায় অংশ নিতে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে স্মারকলিপি প্রদানের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com