বৃহস্পতিবার, ০৯:০১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

অভাবে মেয়েকে গলা টিপে হত্যা, মা আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২০৯ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জান্নাতুল নামের আড়াই বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করেছেন তার মা শারমিন বেগম (২২)। গতকাল সোমবার সকালে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শারমিন বেগমকে আটক করেছে পুলিশ।

আটক শারমিন আক্তার বলেন, ২০১৯ সালের ১৫ জানুয়ারি ফতুল্লার পাগলা এলাকার  শাকিল নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। এরপর তাদের সংসারে জান্নাতুল নামের একটি কন্যা সন্তানের জন্ম হয়। তাদের শিশুটির বয়স যখন ৬ মাস, তখন শাকিল অন্য জায়গায় বিয়ে করেন। এরপর থেকে শাকিল আর তাদের খোঁজ-খবর নিতেন না।

শারমিন বলেন, তার বাবা-মা কথায় কথায় তাকে গালাগালি করতেন। তারা তাদের মা-মেয়েকে খেতে দিতেন না। অন্যদিকে, ক্ষুধার জ্বালায় অনেক কান্নাকাটি করত জান্নাতুল।

নিহত জান্নাতুলের মা বলেন, ‘সোমবার সকাল ৭টায় সন্তানের গলা টিপে ধরি। এসময় সে নড়াচড়া না করলে তাকে নিয়ে প্রথমে আমার বাবা-মায়ের কাছে তাদের বাসায় চলে যাই। তখন মাকে নিয়ে স্থানীয় একটি ফার্মেসিতে যাই। ফার্মেসির লোকজন হাসপাতালে পাঠায়।’

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, ‘হাসপাতালে এসে শিশুটির লাশ উদ্ধার করে তার মা শারমিনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি শিশুটিকে তার মা হত্যা করেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com