শনিবার, ১০:৪৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটার খালে বিষ দিয়ে মাছ শিকার, বিষের বোতলসহ আটক ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বরগুনার পাথরঘাটায় খালে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলে ও বিষ বিক্রেতাকে আটক করেছে চরদুয়ানি নৌ-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খাল থেকে তাঁদের আটক করা হয়।

পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী চরদুয়ানী বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে মাছ নিধনের ১৬২ বোতল ওষুধ ও অবৈধ জাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চরদুয়ানী ইউনিয়নের গোড়াখাল এলাকার মোসলেম সিকদারের ছেলে নাসির সিকদার (১৮), চরদুয়ানী বাজারের মৃত জগদীশ মিত্রর ছেলে ব্যবসায়ী কৃষ্ণকান্ত মিত্র (৫১) ও ১৬ বছরের এক কিশোর।

বিষয়টি নিশ্চিত করেছেন চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।

চরদুয়ানি নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বিষখালী ও বলেশ্বর নদ-নদীর বাড়ানি খালে অসাধু জেলেরা বিষ দিয়ে মাছ শিকার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জেলেকে বিষের বোতলসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চরদুয়ানী বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে অবৈধ জাল ও মাছ মারার কীটনাশকসহ ব্যবসায়ী কৃষ্ণকান্ত মিত্রকে আটক করা হয়।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিষ দিয়ে মাছ শিকারে দুই জেলে ও বিষ বিক্রেতা কৃষ্ণকান্ত মিত্রকে আটক করা হয়েছে। কৃষ্ণকান্ত মিত্রের দোকানে অভিযান চালিয়ে মাছ মারার ১৬২ বোতল বিষ, রেণু ধ্বংস করার তিন বান্ডিল নেট জাল, ওয়ান ফ্লাই সাইন জাল ১০০ মিটার জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com