শুক্রবার, ১১:০৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিখোঁজ হওয়ার ২২ বছর পর মিলল পর্বতারোহীর মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পঠিত

পেরুর বরফে ঢাকা পাহাড়ে উঠতে গিয়ে ২২ বছর আগে নিখোঁজ হন মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্ট্যামফল। সম্প্রতি বৈশ্বিক উষ্ণতায় বরফ গলে গিয়ে বেরিয়ে আসে তার মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার পেরুর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ২০০২ সালের জুনে তুষারধসে চাপা পড়ে নিখোঁজ হন ৫৯ বছর বয়সী উইলিয়াম। ২২ হাজার ফিট ‍উঁচুতে চালানো হয় উদ্ধার অভিযান। কিন্তু লাভ হয়নি।

পেরুর পুলিশ জানায়, আন্দেসে তীব্র গরমে বরফ গলতে শুরু করায় তার দেহাবশেষ বেরিয়ে আসে। তীব্র ঠাণ্ডায় থাকার কারণে প্রায় অক্ষত অবস্থায় রয়েছে তার লাশ।

লাশের সঙ্গে তার পাসপোর্ট থাকায় পরিচয় সনাক্ত করা সহজ হয়েছে পুলিশের।

এর আগে গত মে মাসে পাহাড়টিতে একজন ইসায়েলি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তিনিও মাসখানেক আগে সেখানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com