শুক্রবার, ০৬:২২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৪১ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর সরদার (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে উপজেলার ধানীসাফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শুক্কুর সরদার উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে , মঠবাড়িয়া থানায় ২০১৮ সালের জিআর ৪১২/১৮ একটি মাদক মামলায় পিরোজপুর জেলা দায়রা জজ আদালত আসামি শুক্কুর সরদারকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেন।

সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামানের নেতৃত্বে এএসআই শাহজাহান ও এএসআই নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পলাতক আসামি শুক্কুর সরদারকে ধানীসাফা কলেজ এলাকা থেকে ধাওয়া করে কৃষি জমির পানির মধ্য থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামান (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত শুক্কুর সরদারের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com