শুক্রবার, ১২:৩৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় জাতিসঙ্ঘের স্কুলে ইসরাইলি হামলা, নিহত ১৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলে ইসরাইলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন। হামাস সরকার এ কথা জানিয়েছে।

গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসঙ্ঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেন।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, গাজার মধ্যাঞ্চলে নুসিরাতের আল জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে বলেছে, হামলায় ৫০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেয়া সাত হাজার লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে।

প্রেস অফিস আরো জানিয়েছে, জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে হামলায় হতাহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।

উল্লেখ্য, গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৩৮ হাজার ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com