বৃহস্পতিবার, ০৫:৫১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে সেনাসদস্য গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে হাসনাইন চৌধুরী (৩৬) নামে এক সেনা সদস্যকে নারীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুনু সরকার অভিযান চালিয়ে নগরীর পোর্ট রোডের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর পোর্ট রোডের একটি হোটেল থেকে নারীসহ একজন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।

হাসনাইন চৌধুরী ভোলা জেলার দৌলতখান উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের আমিরুল চৌধুরীর ছেলে। তিনি ল্যান্স কর্পোরাল পদে কর্মরত আছেন। কিছুদিন আগে ছুটিতে গ্রামের বাড়িতে আসেন, এরপর শনিবার সকালে এই ঘটনা ঘটে।

আটককৃত সেনা সদস্য হাসনাইন চৌধুরী বলেন, শামসুন নাহার পলির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। তবে তারা বিবাহিত নয়, শনিবার সকালে ওই হোটেলে একান্ত সময় কাটাতে গেলে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সেনা সদস্য হাসনাইন চৌধুরী সঙ্গে গ্রেপ্তার হওয়া ওই নারী বরিশাল নগরীর বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com