বৃহস্পতিবার, ০৫:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরগুনায় ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র সাইদুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বরগুনার তালতলীতে মো. সাইদুর রহমান নামে এক মাদ্রাসাছাত্র ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে আতঙ্কে রয়েছেন তার পরিবারের সদস্যরা। ২৪ জুনের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সাইদুর রহমান তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকার মো. মনির হাওলাদারের ছেলে। সে পার্শ্ববর্তী ছোটবগী মোহাম্মদীয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

নিখোঁজের বিষয় সাইদুরের বাবা মো. মনির হাওলাদার গত ২ জুলাই তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন।

নিখোঁজ সাইদুরের বড় ভাই মো. আসাদুল বলেন, কোরবানি ঈদের ছুটি শেষে গত ২৪ জুন ছোট ভাইকে বাড়ি থেকে মাদ্রাসায় দিয়ে আসি। পরে শুক্রবার তার জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে শিক্ষকরা জানায়, মো. সাইদুর রহমান মাদ্রাসায় আসেনি। এরপর সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ সাইদুর রহমানের বাবা বলেন, বর্তমানে আমাদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

ছোটবগী মোহাম্মদীয়া দারুসসুন্নাত হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মো. ইদ্রিস হাওলাদার বলেন, কোরবানির ঈদের ছুটির পর আমাদের ছাত্র মো. সাইদুর রহমান এখন পর্যন্ত মাদ্রাসায় আসেনি। তার পরিবার জানিয়েছে মো. সাইদুর রহমান নিখোঁজ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন, ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একইসঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর রাখছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com