বৃহস্পতিবার, ০৫:৪৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

দৌলতখানে পরীক্ষা ভালো না হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

ভোলার দৌলতখানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক এইচএসসি পরীক্ষার্থী। মৃত পরীক্ষার্থীর নাম জোবায়ের রহমান জিতু। সে দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (৫ জুলাই) উপজেলার চরখলিফা ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃধা বাড়ির জসিম মাস্টারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুলাই) পরীক্ষা ভালো না হওয়ায় পরিবারের সঙ্গে কথাকাটাকাটির জেরে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

জিতুর বাবা জসিম উদ্দিন বলেন, সকালে আমি বাসা থেকে বের হই। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে শুনতে পাই আমার বাবাটা আমার ঘরের আড়ার সঙ্গে তার ছোট বোনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমার আর কেউ রইল না। আমি সব হারিয়েছি।

পরিবারের সদস্য আলাউদ্দিন মৃধা বলেন, বেলা সাড়ে এগারোটার সময় জিতু খাবার খোঁজে। তার মা রান্নাঘর থেকে খাবার আনতে গেলে এই সুযোগে সে বোনের ওড়না নিয়ে ঘরের পাটাতনের ওপরে গিয়ে গলায় ফাঁস দেয়। খাবার এনে তাকে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখে সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসআই নজরুল ইসলামকে পাঠান হয়। জানা গেছে, ছেলেটির অনেক আগে থেকেই সামান্য মানসিক সমস্যা আছে। নিয়মিত এজন্য তাকে ডাক্তার দেখানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষা খারাপ হওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। সেই অভিমান থেকেই সে আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com